All Notice

ময়মনসিংহে ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন ‘খেলার ডাক’

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ঢাকার পর এবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন ‘খেলার ডাক’।

আজ সারাদিনব্যাপী এই আয়োজনে ময়মনসিংহ বিভাগের চার জেলা—নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহের শিশু-কিশোররা অংশ নেয় সাতটি ভিন্ন খেলায়। প্রায় ২০০ ছেলে-মেয়ে একসঙ্গে খেলাধুলায় অংশ নিয়ে তুলে ধরে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা।