All Notice

খেলার ডাক–২০২৬

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৩ জানুয়ারি ২০২৬ইং, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত “খেলার ডাক–২০২৬” শীর্ষক একটি উৎসবমুখর আয়োজন ধানমন্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

“খেলার ডাক–২০২৬” অনুষ্ঠানে শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন: আর্চারি, টেনিস, বাস্কেটবল, টেবিল-টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, গোলক, বক্সিং, দাবা ইত্যাদি খেলার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। “খেলার ডাক–২০২৬” এ বিভিন্ন স্কুল থেকে প্রায় ২০০ জন শিশু-কিশোর অংশ নিবে।